ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মে মাসে পররাষ্ট্র উপদেষ্টাকে নেপাল সফরের আমন্ত্রণ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে মে মাসের মাঝামাঝিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ‘সাগরমাথা সম্বাদ’ সংলাপে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা। মঙ্গলবার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।


ঢাকার নেপাল দূতাবাস জানায়, ১৬-১৮ মে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ‘সাগরমাথা সম্বাদ’ সংলাপ ফোরামে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।


এ সময় তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষ‌য়ে বি‌শেষ ক‌রে বাণিজ্য, এনার্জি, সংযোগ, জলবায়ু পরিবর্তন ও পর্যটন ইস্যুতে আলোচনা ক‌রেন। এছাড়া, সার্ক, বিমসটেক এবং বিবিআইএনসহ আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক কাঠামো থেকে পারস্পরিক সুবিধা পাওয়ার বিষ‌য়ে আলোচনা হয়। সাগরমাথা সম্বাদ হলো নেপাল সরকার কর্তৃক বহু অংশীজনকে নিয়ে একটি  বৈশ্বিক  সংলাপ ফোরাম। নেপালে প্রথমবারের মতো এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑